আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: ভারতের প্রখ্যাত শিয়া আলেম ও আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার সাধারণ পরিষদের সদস্য হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সাইয়্যেদ হায়দার মাহদী যায়দির ইন্তেকালে আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার আন্তর্জাতিক বিভাগের প্রধান ‘হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সালার’ শোকবাণী প্রদান করেছেন।
উক্ত শোকবাণীর অনুবাদ নিম্নরূপ:
বিসমিল্লাহির রাহমানির রাহিম
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
জনাবা রুবাব যায়দি
(সদস্য, আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার সাধারণ পরিষদ)
অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমরা আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার সাধারণ পরিষদের অন্যতম এ সদস্যের ইন্তেকালের খবর পেয়েছি।
তিনি ছিলেন একজন বিশিষ্ট চিন্তাবিদ ও মানবিক দিক থেকে সুউচ্চ স্থানের অধিকারী। ভারতে হযরত মুহাম্মাদ (স.) এর প্রকৃত ইসলামের সংস্কৃতি ও শিক্ষার বিস্তার এবং এর দৃঢ় করণের লক্ষ্যে তার অবদান মরহুমের আধ্যাত্মিক সঞ্চয়ের অন্তর্ভূক্ত যা পরকালে তার উপযুক্ত পুরস্কারের কারণ হবে।
নিঃসন্দেহে যে সকল মূল্যবান রচনা তিনি স্মৃতি হিসেবে রেখে গেছেন এবং অধিক সংখ্যক যে ছাত্র তিনি প্রশিক্ষণ দান করেছে তা তাকে ইসলাম ও শিয়া ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের তালিকাভূক্ত করবে।
তাঁর ইন্তেকালে ভারতের সকল ধর্মীয় ব্যক্তিত্ব, আলেম-ওলামা ও মু’মিন ভাই-বোনদের প্রতি বিশেষ করে তাঁর সম্মানিত স্ত্রী ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন পূর্বক মহান আল্লাহর দরবারে পরকালে তার জন্য সুউচ্চ মর্যাদা কামনা করছি।
মুহাম্মাদ সালার,
আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থা, আন্তর্জাতিক বিভাগ।
বলাবাহুল্য, সাইয়্যেদ হায়দার মাহদী যায়দি ছিলেন আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার সাধারণ পরিষদের একজন সক্রিয় সদস্য ও ভারতের একটি হাওযা ইলমিয়া’র (উচ্চতর ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান) প্রধান।
এছাড়া তাঁর সম্মানীত স্ত্রীও আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার সাধারণ পরিষদের একজন সদস্য।
উল্লেখ্য, আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার সাধারণ পরিষদ ১০০টিরও অধিক দেশের ৪০০ সদস্যকে নিয়ে গঠিত। এর সদস্যরা নিজেদের দেশে তাবলিগী কার্যক্রম ছাড়াও প্রতি চার বছরে একবার এ বিশ্ব সংস্থার পক্ষ হতে আয়োজিত বৃহৎ সভায় অংশগ্রহণ করে।#